জিয়ার লন্ডন যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে কাল লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। প্রথমে তিনি খেলবেন লন্ডন ক্লাসিক দাবায়, যেটি হবে ৭ থেকে ১৫ ডিসেম্বর। এরপর হেস্টিংস ওপেন দাবায় খেলবেন ২৭ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি। জিয়ার পরের টুর্নামেন্ট জিব্রাল্টার ওপেন (২৭ জানুয়ারি-৭ ফেব্রুয়ারি)।