জিয়ার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ ২০১২ সালে বিশ্বনাথন আনন্দের চ্যালেঞ্জার বরিস গেলফান্ড। সর্বশেষ ফিদে র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১ নম্বর খেলোয়াড় এই ইসরায়েলি। কঠিন এই প্রতিপক্ষের বিপক্ষে নরওয়েতে অনুষ্ঠানরত দাবা বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম গেমে কাল হেরেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৪ ঘণ্টা ৩৮ মিনিট ও ৬৩ চাল শেষে হেরেছেন জিয়া। আজ দ্বিতীয় গেমে জিততে না পারলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবেন বাংলাদেশের একমাত্র প্রতিযোগী।