জিয়ার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দাবার অষ্টম রাউন্ড শেষে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জি। ছয় পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। গতবারের চ্যাম্পিয়ন জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। কাল দেবরাজ হারিয়েছেন মাহতাবউদ্দিনকে। জিয়া হেরে গেছেন মিনহাজের কাছে।