জীবন নেওয়া উল্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে এই প্রথম বিশ্বকাপের শেষ আটে কলম্বিয়া। স্বাভাবিকভাবেই সমর্থকদের উচ্ছ্বাসের মাত্রা ছিল বাঁধভাঙা। তবে নাম না-জানা এক খ্যাপাটে কলম্বিয়ানের উচ্ছ্বাসটা মাত্রা ছাড়িয়ে যাওয়ায় ঘটল বিপত্তি। আনন্দ করতে গিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকেন বোগোটা শহরের ওই পাঁড় সমর্থক। তাঁর ছোড়া একটা বুলেট ২৫ বছরের তরুণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল! বেপরোয়া এই উদ্যাপনে আহত হলেন আরও একজন। এসব দেখে সমর্থকদের উদ্দেশে পুলিশ-প্রধান রোডল্প পালোমিনসের বার্তা, ‘এমন জয়ের আনন্দ কারও কান্নার কারণ যেন না হয়। আসুন, সাবধানতার সঙ্গে উদ্যাপন করি।’