জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আবদুল হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৩ জুলাই ভর্তি হয়েছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে ধরা পড়েছে টিউমার। পরে ধরা পড়ল, হাঁড়ের ক্যানসারে আক্রান্ত তিনি। প্রাণঘাতী এই রোগের সঙ্গে প্রাণপণ লড়ছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রিয় একজন মানুষ—আবদুল হামিদ। কাল বিকেলেই ‘কোমায়’ চলে গেছেন তিনি।আবদুল হামিদ এ দেশের ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃৎ। ক্রীড়া সাংবাদিকতায়ও অগ্রণী একজন। দৈনিক আমাদের সময়-এর ক্রীড়া সম্পাদকের দায়িত্বে আছেন। আরও অনেক ভূমিকায় তাঁকে পেয়েছে লাল-সবুজের ক্রীড়াঙ্গন। কিছুদিনের জন্য ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। নিজে ভলিবল খেলতেন। দিনে দিনে সবার কাছে হয়ে উঠেছেন ‘হামিদ ভাই’, সবার আপনজন। ক্রীড়া-অন্তঃপ্রাণ মানুষটি পেয়েছেন দেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার।তাঁর পুত্রবধু ইশরাত কাইয়ুম কাল রাতে জানিয়েছেন, এ দিন আসরের নামাজের পর অবস্থার অবনতি হয় আবদুল হামিদের। সংকটাপন্ন অবস্থায় তাঁকে আইসিইউতে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এখন সবার দোয়াই হয়তো পারে তাঁকে আবার ফিরিয়ে আনতে।