প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে ফ্রেডের আদায় করা পেনাল্টি নিয়ে এখনো চলছে তোলপাড়। ক্রোয়েশিয়া ওই ঘটনার পর দারুণ খেপেছে। সেই ক্ষোভ ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পেনাল্টিটা যাঁর কারণে, সেই দেয়ান লোভরেনের স্ত্রীও দারুণ সোচ্চার। আনিতা লোভরেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি আপলোড করেছেন। একটিতে সেই ম্যাচের ‘খলনায়ক’ জাপানের রেফারি ইউচি নিশিমুরাকে ব্রাজিলের জার্সি পরিয়ে দিয়েছেন। ওদিকে হুলিও সিজার যে ইভিকা ওলিচকে ফাউল করেছিলেন নিয়েও করেছেন ব্যঙ্গ। এসবে মনের ক্ষোভ হয়তো কমবে, খেলার ফলটাকে তো আর বদলানো যাবে না! ওয়েবসাইট