জীবনের কঠিনতম সময়টা পার করেছি ফাইনালে: ওয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের ফাইনালে ১৪টি হলুদ কার্ড ও একটি লালকার্ড ব্যবহার করে বিশ্বব্যাপি দারুণ আলোচিত ও সমালোচিত ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব। হল্যান্ড তো চ্যাম্পিয়ন হতে না পারার জন্য ওয়েবকেই দায়ী করে বসেছে। অনেক ডাচ খেলোয়াড়ই আনুষ্ঠানিকতার ধার না ধেরে জানিয়েছে, ওয়েবই নাকি তাদের স্বপ্ন ‘চুরি’ করেছেন।যাকে নিয়ে এত আলোচনা-সমালোচনা ও বিতর্ক সেই ওয়েব এসব সমালোচনার সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেছেন,বিশ্বকাপের ফাইনালের ঐ দুটো ঘন্টা নাকি ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিনতম সময়। ‘ফাইনালের দুটো ঘন্টা আমি ভুলে যেতে চাইব। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষার সময়। খেলাটি পরিচালনার পর আমি শারিরীক ও মানসিকভাবে একদমই শেষ হয়ে গিয়েছি।’এদিকে, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও বিশ্বকাপ ফাইনালে ১৪টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড নিয়ে যে খুব একটা খুশি নন, তা সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন,‘ফুটবলে রেফারি ও খেলোয়াড়েরা ভুল করবে, আমাদের ঠান্ডা মাথায় সেগুলো মেনে নিতে হবে। ফাইনালের রেফারিং ভালো হয়েছে না খারাপ সেটা নিয়ে মন্তব্য করা আমার সাজে না। তবে এতটুকু বলতে পারি ফুটবল খেলা পরিচালনা করা পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি।’