জীবনের পরোয়া করেন না বিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড দলের গোপন কোনো তথ্য জেনে যাওয়ার পর নায়িকার পেছনে ছুটছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। আর নায়িকাও জীবনরক্ষার তাগিদে পালিয়ে বেড়াচ্ছেন এখানে-সেখানে। এমন গল্প নিয়ে নাটক-সিনেমা কম হয়নি। বিনা মালিক নিজে এমন কোনো নাটকে অভিনয় করেছেন কি না, কে জানে। তবে এই পাকিস্তানি অভিনেত্রীর নিজের বাস্তব জীবনেই নাকি ঘটছে এমনটা!মোহাম্মদ আসিফের সঙ্গে প্রেম ছিল তাঁর। সেই প্রেমের সুবাদে বিনা ক্রিকেটের সঙ্গে জড়িত আন্ডারওয়ার্ল্ডের অনেককেই চেনেন। স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তিনি নিজেও বিস্ফোরক অনেক মন্তব্য করেছেন। তাঁর কাছে বেশ কিছু তথ্যপ্রমাণ আছে, তিনি আইসিসিকে সেসব হস্তান্তর করবেন—এমন খবরও পাওয়া গিয়েছিল।এবার বিনা জানাচ্ছেন, প্রকাশ্যে এসব মন্তব্য করার জন্য তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি বেনামি একটা ই-মেল এসেছে তাঁর কাছে। যেখানে লেখা, ‘মিডিয়ার সঙ্গে কথা বলবি না, মুখ বন্ধ রাখ *** (গালি)। না হলে আমি তোকে মেরে ফেলব। দেখ, আমি তোর কী করি।’ব্রিটিশ ট্যাবলয়েড সানকে এই ই-মেল দেখিয়ে বিনা জানিয়েছেন, কদিন আগে এক লোক নাকি সরাসরি এসে হুমকি দিয়ে গেছে তাঁকে, ‘আমি রাতে ঘুমাতেই পারছি না। জীবনটাই তো আমার হুমকির মুখে! যদি মরে যাই তো মরব। হুমকিতে ভয় পাই না।’গত অস্ট্রেলিয়া সফরের আগে মোহাম্মদ আসিফ ব্যাংককে গিয়েছিলেন কজন বাজিকরের সঙ্গে কথা বলতে। এই তথ্য জানিয়ে বিনা বলেছেন, তরুণ মোহাম্মদ আমিরকে পথভ্রষ্ট করেছেন এই আসিফই। এও জানিয়েছেন, আইপিএলের প্রথম আসরে ডোপ টেস্টে ধরা পড়ার পর আসিফ ক্ষমতাবান অনেককেই ঘুষ দিয়েছিলেন তাঁর শাস্তির মাত্রা কমিয়ে আনার জন্য। ওয়েবসাইট।