জুং-উকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরীয় সেনাবাহিনীর বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হচ্ছে না ফুটবলার পার্ক জং-উকে। দক্ষিণ কোরিয়ার নাগরিকের জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও অলিম্পিকে পদকজয়ী কোরীয়রা এ থেকে অব্যাহতি পেয়ে থাকেন। তার পরও লন্ডন অলিম্পিক গেমস ফুটবলের ব্রোঞ্জজয়ী কোরীয় দলের সদস্য জং-উর বাধ্যতামূলক প্রশিক্ষণ করার বিষয়টি আলোচনায় এসেছিল। কারণ, গত শুক্রবার অলিম্পিক ফুটবলের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে জাপানকে হারিয়ে দেওয়ার পর তিনি ‘ডোকডো আমাদের ভূমি’ লেখা ব্যানার উঁচিয়ে ধরেছিলেন। ডকডো আইল্যান্ড নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ কোরিয়া-জাপানের মধ্যে। জং-উর এই ‘রাজনৈতিক আচরণের’ পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অনুরোধে পোডিয়ামে পদক নিতে দেওয়া হয়নি জংকে। ওয়েবসাইট।