জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেদেরার-সেরেনা জুটি বাঁধলে কেমন হয়! ঠাট্টা নয়। সেরেনা উইলিয়ামস নিজেই ভাবছেন এমনটা। আসন্ন অস্ট্রেলিয়া ওপেনেই ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে নামতে চাইছেন সেরেনা। ভাবছেন ফেদেরারকে প্রস্তাব দেবেন, ‘সত্যি বলতে, আমি রজারকে বলতে চাচ্ছি। কারণ ব্রিসবেনে আমি তাঁর দ্বৈতের খেলা খেলেছি।’ সিদ্ধান্তটা নেওয়ার আগ সেরেনাকে ভাবতে হচ্ছে অন্য একটা বিষয়ও। একক, দ্বৈত, মিশ্র দ্বৈত—তিন বিভাগে তো খেলা সম্ভব নয়। ফেদেরারের সঙ্গে জুটি গড়লে, বাদ দিতে হবে বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতে খেলার আশা। যদিও সেরেনাই বলছেন, ‘ভেনাস দ্বৈতে খেলতে ভালোবাসে, আমিও।’ সেরেনা কাকে বাছবেন? ওয়েবসাইট।