প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮৩*, উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় রেকর্ড। শিখর ধাওয়ান ও মুরালি বিজয়কে ডাকছে আরও বড় কীর্তি। আর মাত্র ৪১ রান হলেই ভারতীয় জুটি পেছনে ফেলবে সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান জ্যাক হবস ও উইলফ্রেড রোডসকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় উদ্বোধনী জুটিটা এই দুই গ্রেটেরই। ১৯১২ সালে মেলবোর্নে ৩২৩ রান করেছিলেন হবস ও রোডস। দুইয়ে ধাওয়ান-বিজয়রা। সর্বকালের সেরা উদ্বোধনী জুটির তালিকায় এই জুটি আছে ১৭ নম্বরে। সেরা জুটিটি হয়েছিল বাংলাদেশের বিপক্ষে, ২০০৮ সালে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪১৫ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি ও গ্রায়েম স্মিথ।