জুটি বাঁধার আগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আগে ও বিয়ের সময় ঘটা করে ছবি তুলবেন বর-কনে, শ্রীলঙ্কায় এটাই এখন রীতি। আকিলা ধনঞ্জয়াও সেই রীতির বাইরে গেলেন না। ক্রিকেট খেলাটাই নেশা ও পেশা। তাই জীবনের ইনিংসে গাঁটছড়া বাঁধার আগে ক্রিকেট মাঠেও কনে নেথালি তেকশিনির সঙ্গে ছবি তুলে রাখলেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার। ধনঞ্জয়া-তেকশিনির বিয়েটা হয়েছে গত বুধবার। আর তার পর দিনই ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী স্পিনার। এশিয়ান মিরর।