বেঙ্গালুরুতে পরশু সাকিবের বলে ম্যাক্সওয়েল স্টাম্পড হয়েছেন মুশফিকের হাতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের বলে এ নিয়ে অষ্টমবারের মতো কাউকে স্টাম্পড করলেন মুশফিক। টি-টোয়েন্টিতে সাকিব-মুশফিকের চেয়ে বেশি স্টাম্পিং করা বোলার-উইকেট কিপার জুটি আছে আর মাত্র দুটি। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের বলে ৯টি স্টাম্পিং করেছেন দিনেশ রামদিন। ১৪টি স্টাম্পিং নিয়ে সবার ওপরে পাকিস্তানের সাঈদ আজমল-কামরান আকমল জুটি। টি-টোয়েন্টিতে সাকিবের বলে মুশফিক ক্যাচও ধরেছেন ৫টি। মোট ১৩ শিকার নিয়ে এ সংস্করণে সাকিব-মুশফিক জুটি আছেন দুইয়ে। ১৫ শিকার নিয়ে আজমল-কামরান জুটি এক নম্বরে। উইকেট কিপার নন এমন ফিল্ডার ও বোলার জুটিতে সবার ওপরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও সুরেশ রায়না। অশ্বিনের বলে ৯টি ক্যাচ নিয়েছেন রায়না।
টি-টোয়েন্টিতে সেরা বোলার-ফিল্ডার জুটি
বোলার/ফিল্ডার দেশ ম্যাচ উইকেট ক্যাচ স্টাম্পিং
আজমল-কামরান পাকিস্তান ৩৮ ১৫ ১ ১৪
সাকিব-মুশফিক বাংলাদেশ ৪৭ ১৩ ৫ ৮
নারাইন-রামদিন ও. ইন্ডিজ ২৬ ১০ ১ ৯
রাজ্জাক-মুশফিক বাংলাদেশ ৩৩ ৯ ২ ৭
অশ্বিন-রায়না ভারত ৪০ ৯ ৯ ০
গুল-কামরান পাকিস্তান ৪৪ ৯ ৯ ০