জুটিতে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসের ড্রেসিংরুমে বসে জুনায়েদ সিদ্দিক কাল দেখলেন তাঁর অংশীদারির একটি রেকর্ড কীভাবে ভেঙে গেল। খুব একটা খারাপ লাগার কথা নয়, সবকিছুর আগে তো দল! ২০০৮ সালে ডানেডিনে তামিম ইকবালের সঙ্গে জুনায়েদের ১৬১ রানের জুটিটিই ছিল টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ। দুজনেরই সেটি ছিল অভিষেক টেস্ট। কাল ইমরুল কায়েসের সঙ্গে ১৮৫ রানের জুটি গড়ে এই রেকর্ড ভেঙে দিলেন তামিম। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সেঞ্চুরি জুটি আছে আর একটিই, ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৩ রানের জুটি গড়েছিলেন নাফিস ইকবাল ও জাভেদ ওমর। সব উইকেট জুটি মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জুটিটিও তামিম-জুনায়েদের। গত জানুয়ারিতে ঢাকায় ভারতের বিপক্ষে দুজন দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ২০০ রানের জুটি।