জুটিতে হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম জুটি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রান করে ফেললেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন। পরশু ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৩৩ রান করার পথে এই মাইলফলক পেরিয়েছেন তাঁরা। এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি জুটিও আছে তিনটি। এটাও টি-টোয়েন্টি রেকর্ড। ওয়ার্নার ও ওয়াটসন জুটির ২৮ ইনিংসের সবগুলোই আবার উদ্বোধনী জুটি। এই জুটির মোট রান ১০৭৭ (গড় ৩৮.৪৬)। ১২ ইনিংসে ৬৫০ রান করে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লুটস বসম্যান ও গ্রায়েম স্মিথ জুটি। ওয়ানডে ক্রিকেটে হাজার রান করা প্রথম জুটি ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স। ১৯৮১ সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭ ইনিংসেই হাজার রান করেন জুটিতে মোট ৫২০৬ রান করা এই দুই ক্যারিবীয় গ্রেট। টেস্টে হাজার রান করা প্রথম জুটি ক্লেম হিল ও ভিক্টর ট্রাম্পার। ১৯০৫ সালে ওভাল টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ইনিংসটি ছিল এই জুটির ২৬তম।