প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৪ বলে অপরাজিত ৯৯। কাল পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা খেললেন স্বভাববিরুদ্ধ এক ইনিংস। অধিনায়ক গ্রায়েম স্মিথ ও আমলা দ্বিতীয় উইকেট জুটিতে করেছেন ১৭৮ রান। ১৫৩ বলের এই জুটিতে ওভারপ্রতি ৬.৯৮ রান উঠেছে। টেস্টে ১৫০ বা তার বেশি রানের জুটিতে যেটি তৃতীয় সর্বোচ্চ রানরেট। ওভারপ্রতি ৮.১০ রান করে তুলে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই পার্থেই ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১৬২ রানের জুটি গড়েছিলেন মাইকেল ক্লার্ক ও অ্যাডাম গিলক্রিস্ট। ওই বছরই লাহোরে ভারতের বিপক্ষে ওভারপ্রতি ৭.৯০ করে ষষ্ঠ উইকেটে ১৭০ রান করেছিলেন পাকিস্তানের কামরান আকমল ও শহীদ আফ্রিদি।