জুটির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগ কাল একটা রেকর্ড দেখল। এটির মালিক মোহাম্মদ আশরাফুল ও আসিফ আহমেদ। ফতুল্লায় কাল রংপুরের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২২৫ রানের জুটি গড়েছেন তাঁরা দুজন। আশরাফুলের রান ৭১, তরুণ আসিফের ১৫২। জাতীয় লিগে এ মৌসুমের এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ জুটি। জাতীয় লিগের ১১ বছরের ইতিহাসে দ্বিতীয় উইকেটেও এটি রেকর্ড। এই প্রথম দ্বিতীয় উইকেটে ২০০ ছাড়ানো জুটি। আগের রেকর্ড জুটি ছিল ১৯৫ রানের, যেটির মালিক (২০০৫-০৬ মৌসুমে) চট্টগ্রামের তামিম ইকবাল ও গাজী সালাউদ্দিন। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে গড়েছিলেন রেকর্ডটি। ওই ম্যাচ হয়েছিল ধানমন্ডি মাঠে। ১১৩ রান করে তামিম পেয়েছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি।