জুডোতে তিন দলের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা কৌতূহলভরে জিমনেসিয়ামে উঁকি দিচ্ছিল। একটু একটু করে ভিড় জমিয়ে ফেলা এসব দর্শক দেখছিল ৩১তম জাতীয় জুডো প্রতিযোগিতার প্রথম দিনের খেলা। ভেতরে জিমনেসিয়ামের কাঠের গ্যালারিতে বসে চিৎকার করে নিজেদের দলের প্রতিযোগীদের সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন সেনাবাহিনী, আনসার ও বিজিবির সদস্যরা। পদক জয়ের লড়াইয়ে এই তিনটি দলই এগিয়ে প্রথম দিনে। পুরুষ বিভাগে সমান দাপট দেখা গেল সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। মেয়েদের বিভাগে আধিপত্য ছিল আনসারের।পুরুষদের অনূর্ধ্ব-১০০ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন সেনাবাহিনীর মিজানুর রহমান, অনূর্ধ্ব-৯০ কেজিতে নুরুল ইসলাম, অনূর্ধ্ব-৬০ কেজিতে মারুফ হোসেন। অনূর্ধ্ব-৮১ কেজিতে বিজিবির প্রতাপ কুমার সিংহ, অনূর্ধ্ব-৭৩ কেজিতে সাইফুল ইসলাম ও অনূর্ধ্ব-৬৬ কেজিতে শরীফুল ইসলাম। মহিলাদের বিভাগে অনূর্ধ্ব-৭৮ কেজিতে সোনা জিতেছেন আনসারের মমতাজ পুষ্প, অনূর্ধ্ব-৬৩ কেজিতে কমলা আক্তার ও অনূর্ধ্ব-৫৭ কেজিতে শেলী আহমেদ। ৭৮-ঊর্ধ্ব কেজিতে ভিডিপির জেসমিন আক্তার ও অনূর্ধ্ব-৭০এ ঝর্না আক্তারের গলায় উঠেছে সোনার পদক।