জুডোতে সোনা বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন বাংলাদেশের কিশোরী আশরাফি আক্তার ত্রিশা। নেপালের কাঠমান্ডুতে গত ২৯ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৬ বছরের বালিকাদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে এ সাফল্য পেয়েছেন বিকেএসপির ছাত্রী ত্রিশা। একই গ্রুপের ৬০ কেজি ওজন শ্রেণীতে মুহাম্মদ সাদ্দাম গাজী এবং ৩২ কেজি ওজন শ্রেণীতে উম্মে সালমা রুপা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন ৪৪ কেজি ওজন শ্রেণীতে শারমিন আক্তার অন্তরা, ৫৫ কেজিতে আসাদুজ্জামান, অনূর্ধ্ব-১৩ বছরে ৩৮ কেজির বালক বিভাগে লতিফুজ্জামান।