জুতা দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে জুতা খুলে পড়ার ঘটনা একদমই বিরল নয়। বাস্কেটবলেও এমনটি ঘটলে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু পড়ে যাওয়া জুতো দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার কথা কি কখনো শুনেছেন? যুক্তরাষ্ট্রের এনবিএতে লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের সঙ্গে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের একটা ম্যাচে সেটাই হয়েছে। ক্লিপার্সের জামাল ক্রফোর্ডের জুতা খুলে গিয়েছিল। সেটা দেখে হাতে তুলে নেন সতীর্থ ব্লেইক গ্রিফিন। খেলা চলার সময়েই সেটি ছুড়ে কোর্টের বাইরে ফেলে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি গিয়ে পড়ে ওয়ারিয়র্সের কোরি জোসেফের মুখে। না চাইতেই খেতে হয়েছে জুতার বাড়ি! সুযোগটা নিয়েছে ক্লিপার্স, করে ফেলে দুটি পয়েন্ট। পরে অবশ্য গ্রিফিন ক্ষমা চেয়েছেন জোসেফের কাছে। কাজটা যে ইচ্ছাকৃত নয়, সেটি কে বলতে পারে? ইয়াহু স্পোর্টস।