জুতা ধার করে চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ হাসান: ১০০ মিটারে সেরা
আবদুল্লাহ হাসান: ১০০ মিটারে সেরা

গত বছর ঝাড়খন্ডে সাফ জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গিয়েও রুক্ষ বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল আবদুল্লাহকে। ফেডারেশন থেকে তাকে বলা হয়েছিল ৪–১০০ মিটারে দৌড়ানোর সুযোগ দেওয়া হবে। কিন্তু সেখানেও বাধা ছিল খালি পা। বিকেএসপির বন্ধু আরিফুল ইসলাম কথা দিয়েছিল জুতা ধার দেবে। কিন্তু পরে বিকেএসপির শিক্ষকেরাই নাকি বারণ করেছিলেন জুতা দিতে! আবদুল্লাহ জুতা পেলে রিলেতে দৌড়ানোর সুযোগ হারাত বিকেএসপির ছাত্র আরিফুলই! অথচ ওই রিলেতে বিকেএসপির ছেলেরা কোনো পদকই পায়নি। পরে ৪–৪০০ মিটারে জোর করেই নামানো হয় আবদুল্লাহকে। আরিফুলের জুতা পরে শেষ পর্যন্ত আবদুল্লাহই জুনিয়রদের ব্রোঞ্জ এনে দিয়েছিল বাংলাদেশকে!

দারিদ্র্যের সঙ্গে আবদুল্লাহর লড়াই চলে নিয়তই। এখনো জানে না কবে একজোড়া ভালো রানিং শু কিনতে পারবে সে। তবে এটুকু জেনে গেছে, তাকে দৌড়াতে হবে। দৌড়াতে দৌড়াতেই একদিন জয় হবে সব প্রতিকূলতা।