জুতা বেচে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ খেলার পর জুতাজোড়া তুলেই রেখেছিলেন। সেই জুতা পরে আরেকটি ম্যাচে খেলার কোনো উপায়ই ছিল না। অবস্থা হয়ে পড়েছিল খুবই সঙ্গিন। স্টিফেন কারি জুতাজোড়া তাই নিলামে তুললেন। বর্তমানে এনবিএতে খেলা খেলোয়াড়দের মধ্যে নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হলো তাঁরই জুতা। যা পরে তিনি গত ১৫ ডিসেম্বর গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে ১০৩-৯০ পয়েন্টে নিউইয়র্ক নিকসের বিপক্ষে জেতা ম্যাচটি খেলেছিলেন। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল তারকা জুতাজোড়া বিক্রি করেছেন মহৎ এক উদ্দেশ্যে। এ থেকে পাওয়া পুরো ৩০ হাজার ১০১ ডলারই তুলে দেবেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গড়া তহবিলে। এএফপি।