জুনিয়র কুস্তিতে সেরা কুমিল্লা ও নড়াইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪টি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে মার্সেল রেফ্রিজারেটর জুনিয়র কুস্তিতে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। রানার্সআপ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা পেয়েছে ২টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ। মেয়েদের বিভাগে সেরা নড়াইল জেলা। তারা জিতেছে ২টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ। রানার্সআপ রাজশাহী জিতেছে ২টি সোনা, ২টি রুপা ও ১টা ব্রোঞ্জ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এস এম জাহিদ হাসান।