জুনিয়র মহিলা বক্সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন জাতীয় জুনিয়র মহিলা বক্সিংয়ের ৩৬ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে উঠেছেন আনসারের শামীমা খাতুন ও রাজশাহীর ফাতেমা খাতুন। ৪০ কেজি ওজন শ্রেণিতে গোপালগঞ্জ গোলাবাড়ী যুব সংঘের রাবেয়া আক্তার মিম ও মডার্ন বক্সিং ক্লাব রাজশাহীর ওজিলা খাতুন। ৪৫ কেজিতে যশোর বক্সিং ক্লাবের আইরিন পারভীন ও আনসারের শামীমা আক্তার। জাতীয় জুনিয়র মহিলা ও পুরুষদের ১৩তম ইন্টারমিডিয়েট—দুই বিভাগেরই ফাইনাল হবে আজ, পল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে।