জুনিয়রেও চ্যাম্পিয়ন ফাহাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরটা দারুণ কাটছে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমানের। এই বছরের শুরুতেই মুম্বাই ওপেনের জুনিয়র বিভাগে হয়েছিল রানারআপ। গত জুলাইয়ে দুবাই ওপেনে জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে জিতেছে সোনা। গত সপ্তাহেই সে ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়ন হয়েছে সাব-জুনিয়র দাবায়। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে কাল জুনিয়র দাবাতেও চ্যাম্পিয়ন হলো ফাহাদ। ২০১৪ সালের পর আবার জাতীয় জুনিয়রের (অনূর্ধ্ব-২০) শিরোপা জয়।
আট খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ফাহাদ। তবে সমান পয়েন্ট পেয়েও টাইব্রেকিংয়ে রানারআপ হয়েছে ইকরামুল হক সিয়াম। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আবু জাফর সিদ্দিক। অষ্টম রাউন্ডে কাল ফাহাদ হারিয়েছে স্বর্ণাভ চৌধুরীকে। দাবা ফেডারেশন কার্যালয়ে খেলা শেষে দাবাড়ুদের হাতে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়েছে।