জুনিয়র চ্যাম্পিয়ন সিয়ামের মা আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সাব-জুনিয়র ও জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন ইকরামুল হক সিয়ামের মা নাসিমা বেগম আর নেই। আজ মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।সিয়ামের পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর বাসার রান্নাঘরে বিদ্যুত্স্পৃষ্ট হন নাসিমা। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, সিয়ামের বাবা দুবাইয়ে থাকেন। আজ রাতে তাঁর দেশে ফেরার কথা। তিনি দেশে ফেরার পর নাসিমা বেগমের মরদেহ দাফন করা হবে।সিয়ামের মায়ের মৃত্যুর খবরে দাবাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন।