জুনিয়র টিটি দিনাজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩-২৭ আগস্ট দিনাজপুরে হবে তৃতীয় জাতীয় জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা। দিনাজপুর জেলা অডিটরিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৩টি জেলা। খেলা হবে বালক দলগত, বালিকা দলগত, বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত—এই ছয়টি ইভেন্টে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাউথ বাংলা ব্যাংক।