জুনিয়র টিটিতে আরও তিন ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় জুনিয়র টেবিল টেনিসের ক্যাডেট দলগত বিভাগে ব্রোঞ্জ জেতার পর আরও তিনটি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নেপালের জুটিকে হারিয়ে জুনিয়র বালক দ্বৈতে ব্রোঞ্জ জেতে জুবায়ের ও অন্তু। বালিকা বিভাগের দ্বৈত ও দলগত ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের নাইমা ও শারমিন। টিটির দলগত সোনা জিতেছে ভারত, রুপা শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ক্যাডেট বালক বিভাগের দলগত ব্রোঞ্জ জেতায় কাতারে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের।যদিও আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর কাতারের আল গারাফা স্পোর্টস ক্লাবে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে সংশয় রয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। টেবিল টেনিস ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান এনায়েত হোসেন মারুফ জানিয়েছেন, ‘কাতারে ছেলেদের পাঠাতে হলে ৩০ জুলাইয়ের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। কিন্তু ফেডারেশনের আর্থিক অবস্থা এখন মোটেও ভালো নয়। টাকার অভাবে দিল্লিতে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সড়কপথে যেতে হয়েছে। কাতারে তো সেভাবে যাওয়া সম্ভব নয়!’