জুনিয়র টিটিতে বাংলাদেশের ব্রোঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপা জয়ের প্রত্যাশা নিয়ে দিল্লি গিয়েছিল বাংলাদেশের জুনিয়র টেবিল টেনিস দল। রুপা জেতা হলো না। জাভেদ, হূদয়, সামিররা ফিরছে ব্রোঞ্জ নিয়ে। কাল বালক দলগত ইভেন্টে নেপালকে হারিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বালক ও বালিকাদের চারটি ইভেন্টেরই দলগত সোনা জিতেছে স্বাগতিক ভারত। বালক দলগত ইভেন্টে রুপা জিতেছে শ্রীলঙ্কা। একটি করে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ, ভুটান, পাকিস্তান ও নেপাল।