জুনিয়র ডেভিস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুচিংয়ে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের জুনিয়র ডেভিস কাপের প্রাক-বাছাইয়ে দুটি দলকে পর পর হারিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশের ছেলেরা। কিন্তু শেষটা তাদের ভালো হলো না। সিঙ্গাপুরের কাছে কাল ৩-০ ম্যাচে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে যেতে হলে এখন জিততে হবে স্থান নির্ধারণী টাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও খেলেছে সিঙ্গাপুর, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামীকাল দেশে ফেরার কথা বাংলাদেশ দলের খেলোয়াড়দের।