জুনিয়র ডেভিস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচে কাল সৌদি আরবের কাছে ১-২ ম্যাচে হেরে গেল বাংলাদেশ। মালয়েশিয়ার কুচিংয়ে চলমান জুনিয়র ডেভিস কাপ প্রাক-বাছাইপর্বে কাল প্রথম এককে বাংলাদেশের আখতার হোসেন ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরে যায় সৌদি আরবের ওমর ফাহমির কাছে। দ্বিতীয় এককে দেলোয়ার হোসেন ০-৬, ৪-৬ গেমে হেরেছে আল হাকবানি আম্মারের কাছে। দ্বৈতে রুবেল-দেলোয়ার জুটি ৭-৫, ১-৬ (অবসর) গেমে হারিয়েছে মোহাম্মদ শুকরি আল সৌঘায়ের ও আল হাকবানি আম্মারকে। বাংলাদেশের মূল পর্বে ওঠার আশা অবশ্য এখনো আছে। সেজন্য আজ ইয়েমেনের সঙ্গে জিততেই হবে।