জুনিয়র ডেভিস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বে তিন দলের মধ্যে দুই দলের কাছে হেরে জুনিয়র ডেভিস কাপ টেনিস এশিয়া-ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বে উঠতে পারেনি বাংলাদেশ। প্রাক-বাছাইপর্বের স্থান নির্ধারণী খেলায়ও ভালো করতে পারছে না বাংলাদেশ দল। মালয়েশিয়ার কুচিংয়ের প্রতিযোগিতায় কাল ইরানকে ২-০ ব্যবধানে হারিয়ে পরের স্থান নির্ধারণী খেলায়ই কিরগিজস্তানের কাছে হেরেছে ১-২ ম্যাচ ব্যবধানে। ইরানের বিপক্ষে প্রথম এককে বাংলাদেশের আখতার হোসেন ৬-৩, ৬-২ গেমে ইরানের জলিল আরমানকে এবং দ্বিতীয় এককে দেলোয়ার হোসেন ৭-৬, ৬-৩ গেমে ইরানের মোহাম্মদ কারগারান অরচিকে হারিয়েছে। অনিবার্য কারণে দ্বৈত ম্যাচটি হয়নি। কিরগিজস্তানের বিপক্ষে প্রথম এককে আখতার ১-৬, ১-৬ গেমে হারে ইউসুফভ আখাদজনের কাছে। দ্বিতীয় এককে রুবেল হোসেনকে ২-৬, ৫-৭ গেমে হারিয়েছে আদিলভেক মামাতভ। দ্বৈতে দেলোয়ার-রুবেল জুটি ০-৬, ১-৬ গেমে মামাতভ আদিলভেক ও নামাজভেক দিউশেমবিয়েভকে হারিয়েছে। আজ শেষ স্থান নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।