জুনিয়র দাবাতেও চ্যাম্পিয়ন ইকরামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ছিল মা-বাবার ১৮তম বিবাহবার্ষিকী। এমন একটি দিনে মা-বাবাকে ট্রফি উপহার দিল ইকরামুল হক (সিয়াম)। গত মাসে ইকরামুল হয়েছিল সাব-জুনিয়র চ্যাম্পিয়ন। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার জুনিয়র দাবাতেও (অনূর্ধ্ব-২০) চ্যাম্পিয়ন হলো নটর ডেম কলেজের ছাত্র। কাল শেষ রাউন্ডে ইকরামুল হারিয়েছে গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফকে। নয় ম্যাচে ইকরামুলের পয়েন্ট আট। সাড়ে সাত পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে মোহাম্মদ সাগর। সাত পয়েন্ট পাওয়া যোয়ার হক তৃতীয়, সাড়ে ছয় পয়েন্ট নিয়ে সাইফ চতুর্থ।খেলা শেষে উচ্ছ্বসিত ইকরামুল বলল, ‘ট্রফিটা বাবা-মাকে উৎসর্গ করেছি। সাব-জুনিয়রে চ্যাম্পিয়ন হওয়ার পর আশা ছিল জুনিয়রেও চ্যাম্পিয়ন হব। সেটা হতে পেরে খুবই ভালো লাগছে।’বালিকাদের মধ্যে ছয় পয়েন্ট নিয়ে তিয়াসা ঠাকুর প্রথম ও সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে প্রতিভা তালুকদার দ্বিতীয় হয়েছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির খেলায় অংশ নেয় ৪৮ জন দাবাড়ু।