জুনিয়র দাবায় ফাহাদের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মাসে সাব-জুনিয়রে ফাহাদ রহমানের কাছে হারের প্রতিশোধ নিল কাল ইকরামুল হক সিয়াম। জুনিয়র প্রতিযোগিতায় টানা চার ম্যাচ পর ফাহাদের জয়রথ থামিয়ে দিয়েছে জাতীয় জুনিয়রের রানারআপ সিয়াম।কাল পঞ্চম রাউন্ডে সিয়াম সাদা ঘুঁটি নিয়ে সিসিলিয়ানের ড্রাগন ভ্যারিয়েশনে মাত্র ২৯ চালের মাথায় ফাহাদকে খেলা ছেড়ে দিতে বাধ্য করে। তবে ফাহাদ হারলেও বর্তমান চ্যাম্পিয়ন আবদুল্লাহ আল সাইফের জয় অব্যাহত। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে সাইফ ও সিয়াম। কাল সাইফ হারিয়েছে মাগুরা জেলা চ্যাম্পিয়ন সাগরকে। পঞ্চম রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে সাগরের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে ফাহাদ, রাহাত, সোহেল, শিমুল, ইমদাদুল, সুলতান, নাবিল, অভিজিৎ, শামছুল ও অভীক।