জুনিয়র দাবায় শীর্ষে সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নের মতোই এগিয়ে চলেছে আবদুল্লাহ আল সাইফ। টানা ছয় ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে জুনিয়র দাবায় এককভাবে শীর্ষে বর্তমান জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন। কাল সাইফ সাদা ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ওপেনিংয়ের তাইমানাভ ভেরিয়েশনে ৪১ চালের মাথায় হারিয়েছে জুনিয়র রানারআপ ইকরামুল হক সিয়ামকে। তবে ফাহাদ রহমান পরাজয়ের বৃত্তেই বন্দী। সাব জুনিয়র চ্যাম্পিয়ন কাল হেরেছে সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন শামসুল আরেফিনের কাছে। ষষ্ঠ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে আছে ইকরামুল হক, মোহাম্মদ সাগর, শামসুল আরেফিন, অভীক সরকার, রিয়াশাত নাবিল, রাহাত ইসলাম ও সুলতান মাহমুদ। চার পয়েন্ট নিয়ে ১৩ জনের সঙ্গে চতুর্থ ফাহাদ।