জুনিয়র বক্সিং মানেই যেন বিকেএসপি ও আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক জাতীয় জুনিয়র ও ইন্টারমিডিয়েট বক্সিংয়ে চলছে বিকেএসপি ও আনসারের আধিপত্য। ১০টি ওজন শ্রেণীর মধ্যে সেমিফাইনালে উঠেছেন বিকেএসপির ৯ জন ও আনসারের ৭ জন বক্সার।মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ইন্টারমিডিয়েট গ্রুপের ৬০ কেজিতে সেমিফাইনালে উঠেছেন বিকেএসপির সৌরভ কৃষ্ণ, আনসারের আরিফ, ৫৭ কেজিতে বিকেএসপির জুনায়েদ, আনসারের আরিফুল, ৫৪ কেজিতে বিকেএসপির মনিরুল, আনসারের আকিব, ৪৮ কেজিতে বিকেএসপির মোনাইবুর, আনসারের শাহাদাত, জুনিয়র গ্রুপে ৪৫ কেজিতে বিকেএসপির আসলাম, ৪২ কেজিতে বিকেএসপির আরিফুল, আনসারের সজীব, ৩৫ কেজিতে বিকেএসপির আসিফ, ২৯ কেজিতে বিকেএসপির রহিম, আনসারের রাকিব ও ২৫ কেজিতে বিকেএসপির রাসেল ও আনসারের অনিক। আজ ফাইনাল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।