জুনে ট্রফি দেবে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়ার রেওয়াজ ভুলতেই বসেছে বাফুফে! গত দুটি বাংলাদেশ লিগের ট্রফি দেওয়া হয়নি। বিলুপ্ত ঢাকার সিনিয়র ডিভিশনের দুটি আসরের ট্রফিও পায়নি চ্যাম্পিয়ন দল। তৃতীয় ও দ্বিতীয় বিভাগের একটি করে চ্যাম্পিয়ন দলও আছে এই দলে। অবশেষে আগামী মাসে একটা অনুষ্ঠান করে সব ট্রফিও ক্লাবের হাতে তুলে দেওয়া হবে। কাল এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী।মোহামেডানের ‘না’ আগামী মাসে কোটি টাকার সুপার কাপ হলে তাতে খেলবে না মোহামেডান। কাল মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘এ মুহূর্তে দল গঠন করে সুপার কাপে খেলা সম্ভব নয়। ক্যাম্প বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কাজেই এখন খেলোয়াড় খুঁজে এনে ক্যাম্প আবার শুরু করতে অনেক সময় প্রয়োজন। এ কারণে আমরা সুপার কাপে খেলব না।’