জুনে সুপার কাপ চান সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সালাউদ্দিন জানিয়েছেন, ‘আমরা আগামী মাসে সুপার কাপ করতে চাই।’ এ জন্য ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগও করেছেন তাৎক্ষণিকভাবে। লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেলসহ আবাহনী, মোহামেডান, ব্রাদার্স সঙ্গে সঙ্গেই সম্মতি জানিয়ে দিয়েছে। লিগ রানার্সআপ শেখ জামাল একটু ইতস্তত করছে। তারা দলবদল করে নতুন দল নিয়ে চাইছে টুর্নামেন্টটা করতে।

কেউ না খেললে তাদের বাদ দিয়েই সুপার কাপ করার পরিকল্পনা সালাউদ্দিনের। তবে এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় রাখতে চান না, ‘আমরা চাই পুরোপুরি স্থানীয়রাই সুপার কাপে খেলুক, যাতে ওদের আমরা ভালোভাবে পরখ করতে পারি। এখানে বিদেশি খেলতে দেব না।’

২০০৯ ও ২০১১ সালে দুটি সুপার কাপ হয়েছে। কথা ছিল, মে মাসে সুপার কাপ দিয়ে এবারের মৌসুম শেষ হবে। কিন্তু জাতীয় দলের ইংল্যান্ড সফর এসে পড়ায় আগামী মৌসুমের শুরুতেই টুর্নামেন্টটি আয়োজনের প্রতিশ্রুতি দেয় ফেডারেশন। এখন তা এগিয়ে আসার সম্ভাবনা উজ্জ্বল।