জুভেই থাকছেন বুফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বিশ্বস্ত হাতে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলবার আগলিয়েছেন ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার। সম্প্রতি ‘রেড ডেভিল’রা চল্লিশোর্ধ্ব এ গোলরক্ষকের একজন যোগ্য উত্তরসূরি খুঁজছে। গুজব উঠেছে, ফন ডার সারের শূন্যস্থান পূরণ করতে ওল্ডট্র্যাফোর্ড যাচ্ছে ইতালির ২০০৬-এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক জিয়ানলুইজি বুফনকে। তবে বুফনের জুভেন্টাস ছেড়ে দেওয়ার ব্যাপারটি একপ্রকার উড়িয়েই দিয়েছেন ক্লাবটির পরিচালক গিউসেপ্পে মারোত্তা।ইতালির একটি ক্রীড়া সাময়িকীকে দেওয়া এক সাক্ষাত্কারে মারোত্তা বলেছেন, ‘বুফনের ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আমাদের কোনো আলোচনাই হয়নি।’ বুফনের দলবদলের এ গুজবে চটেছেন তাঁর এজেন্ট সিলভানো মার্তিনাও। তিনি বেশ ক্ষোভের সঙ্গেই বলেছেন, ‘এ ধরনের গুজব একেবারেই ভিত্তিহীন।’ তিনি আরও বলেন, ইনজুরির কারণে বুফন বিশ্বকাপে ইতালির প্রথম ম্যাচ থেকেই মাঠের বাইরে। তাঁকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এ অবস্থায় কে তাঁকে দলে ভেড়াতে চাইবে?’