জুভেন্টাস আছে তাদের মতোই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালি জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলা স্ট্রাইকার মার্কো বোরিয়েল্লো এই মৌসুমের শুরুতে ছিলেন এএস রোমায়। গোল পাচ্ছিলেন না বলে গত জানুয়ারিতে ধারে এই স্ট্রাইকারকে জুভেন্টাসে দিয়ে দেয় রোমা। জুভেন্টাসে এসেও একই গল্প। ১২টি ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি। পরশু বহু আরাধ্য গোলের দেখা পেলেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে মাঠে নেমে পাঁচ মিনিটের মধ্যেই গোল। আর ওই একমাত্র গোলেই সেসেনাকে হারিয়ে এসি মিলানের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা তিনই রাখল জুভেন্টাস।৩৪ ম্যাচে এই মৌসুমে সিরি ‘আ’তে এখনো হারের মুখ না দেখা জুভেন্টাসের পয়েন্ট ৭৪। এসি মিলানের ৭১। পরশু জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানও। ৮৬ মিনিটে কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের একমাত্র গোলেই জেনোয়ার বিপক্ষে জিতেছে মিলান। এএফপি, রয়টার্স।