জুভেন্টাসে আলভারো মোরাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলভারো মোরাতাকে জুভেন্টাসের কাছে বিক্রি করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের অনূর্ধ্ব-২১ দলের স্ট্রাইকার মোরাতাকে পাঁচ বছরের জন্য দলে টানতে ইতালিয়ান ক্লাবটিকে খরচ করতে হয়েছে দুই কোটি ইউরো। মোরাতাকে বিক্রির কথা রিয়াল এবং কেনার কথা জুভেন্টাস নিশ্চিত করেছে গতকাল।এএফপি।