জুভেন্টাসে উচ্চাভিলাষী তেভেজ
ম্যানচেস্টার সিটি ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েই স্বপ্নের মালা গেঁথে চলেছেন কার্লোস তেভেজ। আজ এক লক্ষ্যের কথা বলছেন তো, কালই আঁকছেন আরও বড় অর্জনের ছবি। এবার বললেন, লিখতে চান জুভেন্টাসের নতুন ইতিহাস। ইংল্যান্ডে কখনোই তাঁর ভালো লাগেনি। কদিন পরপরই তাই ‘আমি সিটি ছাড়তে চাই’ বায়না ধরতেন। অবশেষে গত ২৬ জুন পূরণ হয়েছে তাঁর চাওয়া। ৯০ লাখ ইউরোর চুক্তিতে নাম লিখিয়েছেন ইতালিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল জুভেন্টাসে। প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে জুভরা ক্যাম্প করেছে ফ্রান্সের কাতিলনে। সেখানেই জুভেন্টাস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘জুভেন্টাসের ইতিহাস বইয়ে আমি আরও কয়েকটি পাতা যোগ করতে চাই।’ কীভাবে সেটাও বলেও দিয়েছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতাটা সব সমর্থকেরই স্বপ্ন। এটা সত্যি করতে আমি যতটা সম্ভব দলকে সাহায্য করব।’জুভেন্টাসের প্রস্তাব পাওয়ার পর ‘যাব কি যাব না’ গোছের কোনো গাঁইগুঁই করেননি বলেও জানিয়েছেন তেভেজ, ‘আমি এর আগে তুরিন শহরটা সেভাবে দেখিনি। তবে আমি জানতাম, এটা আবেগময় শহর। আমি তাই দ্রুতই জুভেন্টাসের প্রস্তাবে রাজি হয়ে যাই। গ্রেট এই ক্লাবে যোগ দেওয়া নিয়ে আমার কোনো সংশয়ই ছিল না।’ ওয়েবসাইট।
আলেসান্দ্রো দেল পিয়েরোর ১০ নম্বর জার্সিটা পেয়ে অনুপ্রাণিতও তেভেজ, ‘জুভেন্টাসে ১০ নম্বর জার্সি পরাটা গৌরবের। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে।