জুভেন্টাসে এভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে মোনাকো থেকে তাঁকে নিয়ে এসেছিলেন অ্যালেক্স ফার্গুসন। আট বছর ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই সময়ে জিতেছেন ইংলিশ লিগ, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সবকিছুই। প্যাট্রিস এভরা যেন ইউনাইটেডের অবিচ্ছেদ্য অংশই হয়ে গিয়েছিলেন। ফ্রেঞ্চ ডিফেন্ডার পরশু যোগ দিয়েছেন ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে। চুক্তিটা দুই বছরের, এ জন্য জুভেন্টাসকে খরচ করতে হচ্ছে ১৬ লাখ ইউরো। ইএসপিএন।