জুভেন্টাসের অপেক্ষা বাড়াল রোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একক নৈপুণ্যের দুর্দান্ত এক গোল করলেন রোমার বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। মিলানকে ২-০ গোলে হারিয়ে রোমা বাঁচিয়ে রাখল শিরোপার আশাও, এএফপি
একক নৈপুণ্যের দুর্দান্ত এক গোল করলেন রোমার বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। মিলানকে ২-০ গোলে হারিয়ে রোমা বাঁচিয়ে রাখল শিরোপার আশাও, এএফপি

জুভেন্টাসের অপেক্ষার প্রহরটা আরও লম্বাই করল রোমা! গত পরশু এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে জুভেন্টাসের সঙ্গে ব্যবধানটা পাঁচে নামিয়ে এনেছে রোমের ক্লাবটি। আগামীকাল সাসসুয়োলোর বিপক্ষে জিতলেও তাই জুভদের থাকতে হবে অপেক্ষায়। নিজেদের মাঠে রোমা প্রথম এগিয়ে যায় ৪৩ মিনিটে। তিনজনকে কাটিয়ে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেছেন আইভরি কোস্টের ফরোয়ার্ড গেরভিনহো। ম্যাচ শেষে সতীর্থ আদেম লিয়ায়িচ পিয়ানিচকে ভাসিয়েছেন প্রশংসায়। বিশেষ করে ওই গোল নিয়ে বলেছেন, ‘এ রকম গোল জীবনে একবারই হয়।’ এই জয়ে কাগজে-কলমে বেঁচে রইল রোমার শিরোপা জয়ের আশাও! ৩৫ ম্যাচে রোমার পয়েন্ট ৮৫, জুভেন্টাসের ৩৪ ম্যাচে ৯০। এএফপি।