জুভেন্টাসের প্রয়োজন ইন্টারের সাহায্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাস ইন্টার মিলানের কাছে একটু সাহায্য চায়। ইতালীয় সিরি আ’র শিরোপার লড়াইয়ের একেবারে শেষদিকে এসে ইন্টারের সাহায্য বড় বেশি প্রয়োজন হয়ে পড়েছে জুভেন্টাসের জন্য। এসি মিলানের চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা জুভেন্টাসের এ মুহূর্তের চাওয়া যেকোনো মূল্যে যেন মিলান ডার্বিতে ইন্টারের কাছে পরাজিত হয় এসি মিলান। এসি মিলান জিতে গেলে জুভেন্টাসের শিরোপার স্বপ্ন হয়ে যাবে অনেকটাই ফিকে।মিলান ডার্বিতে ইন্টার জিতে গেলে এসি মিলানের বলতে গেলে কোনো আশাই থাকবে না। অন্যদিকে ইন্টার এসি মিলানকে হারিয়ে দিলে শেষ ম্যাচে ক্যালগিরির বিপক্ষে জুভেন্টাসের একটি জয় পেলেই হলো। ২৮তম ‘স্কুডেট্টো’ হয়ে যাবে একান্তই তাদের।এই মৌসুমে ইন্টারের পারফরম্যান্স সমর্থকদের খুশি করার মতো নয়। লিগ লড়াইয়ে অনেকটাই পিছিয়ে থাকা ইন্টারের জন্য এসি মিলানের বিপক্ষে জয় কোনো উনিশ-বিশ তৈরি করবে না। তবে ডার্বি জয় তাদের তৃতীয় স্থান নিশ্চিত করার পথে তাদের এগিয়ে দেবে অনেকটাই। তৃতীয় স্থান পেলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলাটা নিশ্চিত হবে। দলটি অবশ্য এখনো নাপোলি ও উদিনেসের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে। পারমার বিপক্ষে ৩-১ গোলের হারটা শেষ করে দিয়েছে তাদের চ্যাম্পিয়নশিপ সম্ভাবনা।সিরি আ’য় এ মুহূর্তে প্রতিটি দলেরই দুটি করে ম্যাচে বাকি আছে। চ্যাম্পিয়নশিপের লড়াইটা আবদ্ধ এসি মিলান ও জুভেন্টাস—এই দুই দলের মধ্যেই। এই দুই দলের যেকোনো একটি পাবে স্কুডেট্টো জয়ের সম্মান। তবে এক পয়েন্টের ব্যবধান এসি মিলান ও জুভেন্টাসের সমর্থকদের রেখেছে দারুণ উত্কণ্ঠায়। তবে শেষ দুটি ম্যাচের ফলের ওপর নির্ভরশীল অনেককিছুই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মিলান ডার্বির দিকে চেয়ে আছে জুভেন্টাস। তাদের কায়মনো প্রার্থনা তাই যেকোনো মূল্যে এসি মিলানের বিপক্ষে ইন্টার মিলানের জয়।ব্যাপারটি জানেন ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তি। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে দূরে সরে গিয়েছি। কিন্তু এসি মিলানের বিপক্ষে জয় পেতে আমরা সবাই তেতে রয়েছি। তবে এটা বলতে পারি, এই ম্যাচটি ফেবারিট হিসেবে শুরু করছি না আমরা।’ তিনি আরও বলেন, এসি মিলানের বিপক্ষে ইন্টার সাধারণত যে স্পিরিট নিয়ে মাঠে নামে তার কোনো অভাব হবে না।’ ওয়েবসাইট।