জুভের রাত, বুফনের রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেতাদুরস্ত স্যুট গায়ে চাপিয়েছেন জিয়ানলুইজি বুফন, পাশে তাঁর স্ত্রী ইলারিয়া ডিঅ্যামিকোও পরেছেন ডিজাইনার পোশাক। দুজন যে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তা তো বোঝাই যায়। অনুষ্ঠানটা ছিল ইতালিয়ান সিরি ‘আ’র পুরস্কার বিতরণের—গ্রান গালা দেল ক্যালসিও। তাতে জুভেন্টাসের কিংবদন্তি গোলকিপার সুযোগ পেয়েছেন মৌসুমের সেরা দলে। রাতটাই অবশ্য ছিল জুভেন্টাসের। টানা পাঁচবারের লিগজয়ী ক্লাবটির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়, ক্লাবের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি হয়েছেন সেরা কোচ। আর মৌসুম-সেরা দলে সুযোগ পেয়েছেন মোট আটজন ফুটবলার! ডেইলি মেইল।