জুম্মন লুসাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের হকির কিংবদন্তি জুম্মন লুসাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বিশ্ব হকি একাদশে খেলা বাংলাদেশের একমাত্র খেলোয়াড় জুম্মন গত বছর এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জুম্মন লুসাইয়ের প্রিয় ক্লাব আবাহনীতে তাঁর জন্য স্মরণসভা হবে আগামী শুক্রবার। তাঁর স্মরণে হকি ফেডারেশনে আজ কোনো আয়োজন নেই। তবে আজ জাতীয় দলের অনুশীলনে তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
আমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, জুম্মনের জন্মস্থান মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাগুরছড়া পুঞ্জিতে পারিবারিক উদ্যোগে আজ দুপুর ১২টায় প্রার্থনাসভা হবে। ১৯৫৫ সালের ১২ আগস্ট সিলেটে জন্ম জুম্মন লুসাইয়ের। জাতীয় হকি দলে সর্বশেষ খেলেছেন ১৯৮৯ সালে। ১৯৮২ সালে আবাহনীতে যোগ দিয়ে ক্লাবটিতে একটানা খেলেছেন ১৯৯৬ সাল পর্যন্ত।