প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে নিজেদের লোকই ভাবতে পারেন ফিলিপিনোরা! শতাব্দীসেরা লড়াইয়ে ফ্লয়েড মেওয়েদারের কাছে ম্যানি প্যাকিয়াওর হেরে যাওয়াকে ফিলিপাইনের আমজনতা ‘ষড়যন্ত্র’ হিসেবেই দেখছে। হুন সেনের বিশ্বাসও এমনই। শুধু কি তাই! লড়াইয়ের আগে ফিলিপিনো বক্সারের পক্ষে ৫ হাজার ডলার বাজি ধরেছিলেন হুন। প্যাকিয়াও লড়াইয়ে হেরে যাওয়ায় সে টাকা দিতে রাজি নন তিনি! সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি টাকা দেব না।’ তা হুন যাই করুন, সমালোচনার তির ঠিকই ধেয়ে যাচ্ছে তাঁর দিকে। প্রধানমন্ত্রীর বাজি ধরার ব্যাপারটাকে অনেক কম্বোডিয়ানই ভালো চোখে দেখছেন না। ইয়াহু নিউজ।