জুয়াড়ি মেওয়েদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষরিক অর্থেই তিনি টাকার বিছানায় ঘুমান। কাঁড়ি কাঁড়ি টাকা বিছানায় ছড়িয়ে রেখে পাশে শুয়ে মোবাইলে গান শুনছেন ফ্লয়েড মেওয়েদার—কিছুদিন আগেই টুইটারে এমন একটা ছবি দিয়ে সাড়াও ফেলেছিলেন। কিন্তু কীভাবে উপার্জন করেন এত টাকা? সহজ উত্তর—বক্সিং থেকে। এই তো কিছুদিন আগে ম্যানি প্যাকিয়াওকে ‘শতাব্দীর সেরা লড়াইয়ে’ হারিয়ে জিতেছেন ২০ কোটি ডলার! কিন্তু বক্সিংই যে তাঁর আয়ের একমাত্র উৎস নয় সেটা কি জানেন? পাকা জুয়াড়ি তিনি। আর জুয়া থেকেও জিতেছেন মোটা অঙ্কের টাকা। বাস্কেটবল আর বক্সিং নিয়ে বাজি ধরার নেশা তাঁর। কয়েক দিন ধরে নিজের ইনস্টাগ্রামে বাজি জেতার প্রমাণ হিসেবে কিছু ছবিও দিয়েছেন। শুধু গত অক্টোবরেই এনএফএল নিয়ে বাজি ধরে মেওয়েদার কত আয় করেছেন জানেন? ৪০ লাখ ডলার! ডেইলি মেইল।