জুরখানে কুস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু হচ্ছে তৃতীয় এশিয়ান জুরখানে স্পোর্টস ও কুস্তি পালোয়ানি চ্যাম্পিয়নশিপ। কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৫০ জন বিদেশি খেলোয়াড় এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। স্বাগতিক বাংলাদেশসহ ইরাক, ইরান, উজবেকিস্তান, আজারবাইজান, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার প্রতিযোগীরা অংশ নেবেন।